পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোছা. তানজিলা খাতুন। বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় ওই ইউনিয়নের ধানবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে হাফিজুল ইসলামকে ১০ হাজার টাকা ও একই অপরাধে ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আরও পড়ুনঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাংশায় ভর্তুকির আওতায় কৃষি যন্ত্র বিতরণ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোছা. তানজিনা খাতুন জানান, ফসলি জমিতে অবৈধ ভাবে মাটি কাটায় তাদের ২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পাবনার চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মোছা. তানজিলা খাতুন।
বুধবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের ধানবিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় ওই ইউনিয়নের ধানবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে হাফিজুল ইসলামকে ১০ হাজার টাকা ও একই অপরাধে ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোছা. তানজিনা খাতুন জানান, ফসলি জমিতে অবৈধ ভাবে মাটি কাটায় তাদের ২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।