ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালবৈশাখী ঝড়ের আর গরম বাতাস বয়ে যাওয়ায়

চাটমোহরে বোরো ধানের ব্যাপক ক্ষতি

পাবনার চাটমোহর উপজেলার উপর  দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সাথে গরম বাতাস বয়ে যাওয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ধান পুড়ে সাদা ধূসর রূপ নিয়েছে । বোরো ধানের শিষ নষ্ট হয়ে গেছে। ধানের শিষ শুধু চিটা হয়ে দাড়িয়ে আছে। ক্ষতির সম্মুখিন হয়েছে  কৃষকরা ।
সরেজমিনে শুক্রবার  উপজেলার হরিপুর ইউনিয়নের বিলকুরুলিয়া সহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, বিঘার পর বিঘা বোরো ধানের শিষ শুধু সাদা। দমকা গরম বাতাসে বোরো ধানের শীষ পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়াও  উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধানের ক্ষতি হয়েছে।
উপজেলার মুসাগাড়ী গ্রামের কৃষক রফিক উদ্দিন,রবিবুল ইসলামসহ অন্যরা জানান, গতকয়েক দিন আগে ঝড়ের সঙ্গে গরম বাতাসে তার জমির ধান নষ্ট হয়ে গেছে।প্রতি বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত ১১হাজার ৫০০ টাকা খরচ হয়েছে এ বছর উৎপাদন খরচ আর উঠবে না। একই অবস্থা এলাকার সব কৃষকের।
এ ব্যপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ জানান,কমবেশী সবখানেই এই ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের  পরামর্শ দিচ্ছি। এখন বাকি ধানের জমিতে এক লিটার পানিতে ১০ গ্রাম পটাশ মিশিয়ে স্প্রে করতে হবে। জমিতে দু থেকে তিন ইঞ্চি পরিমান  পানি জমা রাখার জন্য বলা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান,কালবৈশাখীর গরম বাতাসে ধানের শিষের পরাগায়ণ বিঘ্নিত হয়ে ও মাটিতে শুয়ে পড়ায় উপজেলার আগাম বোরো ধানের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা ক্ষতির পরিমাণ নির্নয় করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কালবৈশাখী ঝড়ের আর গরম বাতাস বয়ে যাওয়ায়

চাটমোহরে বোরো ধানের ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :