ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে বিক্রি করছে অসাধূ ব্যবসায়ীরা!

পাবনার চাটমোহরে বেশি লাভের আশায় বোতলজাত সয়াবিন তেল খুলে বিক্রি করা হচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে,চাটমোহর উপজেলার মির্জাপুর, শরৎগঞ্জ, রেলবাজার হাটসহ পৌর এলাকার বিভিন্ন মহাজনী দোকানে ও ডিলাররা বিভিন্ন ব্যান্ডের বোতলজাত সয়াবিন তেল ড্রামে ঢেলে বিক্রি করছে।

বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটার। যদিও সরকারি নির্ধারিত দামের চেয়ে তা বেশি। এই সয়াবিন তেলই খোলা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা লিটার। লিটার প্রতি ২০ টাকা অতিরিক্ত লাভের আশায় চাটমোহর পৌর এলাকার কয়েকজন ডিলার ও মহাজন এবং অন্যান্য হাট-বাজারের মহাজনরা বোতলজাত সয়াবিন খোলা বিক্রি করছেন। এভাবে বোতলজাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। ক’দিন ধরেই সংকট চলছে সয়াবিন তেলের। পাইকারী ও খুচরা বিক্রেতারা রমজান মাসকে
সামনে রেখে সয়াবিন তেল মজুত করছে বলে একাধিক সূত্র জানায়।

এদিকে শুধু সয়াবিন তেলই নয়, দাম বেড়েছে ভোগ্যপণ্যেরও। মাছ, মাংস, শাক সবজি, পেঁয়াজসহ অন্যান্য জিনিসের দাম বেড়েছে।

এদিকে ভোগ্যপণ্যের অধিক দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে প্রশাসন। গত বৃহস্পতিবার বাজার মনিটরিং কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন ৪জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম বলেন, বোতলজাত সয়াবিন খুলে বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়া হবে। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

চাটমোহরে বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে বিক্রি করছে অসাধূ ব্যবসায়ীরা!

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :