ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনার চাটমোহরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে গম, সরিষা, ভূট্রা, সূর্য্যমুখি, শীতকালিন পেঁয়াজ, মশুর ও খেসারী ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, নুরুজ্জামান নুরু, কৃষকলীগের আহবায়ক এ্যাড.আঃ মমিন প্রমূখ।
কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় এ উপজেলায় ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১২০০ জনের মধ্যে গম বীজ, ৩০০ জনের মধ্যে ভুট্টা, ১৮০০ জনের মধ্যে সরিষা, ৪০০ জনের মধ্যে মশুর, ৪০০ জনের মধ্যে খেসারী, ৩০০ জনের মধ্যে পেঁয়াজ, ১০০ জনের মধ্যে সূর্যমূখি ও ১৫০ জনের মধ্যে মুগের বীজ বিতরণ করা হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

চাটমোহরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :