ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে পৌরসভা নির্বাচন : কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম

প্রথম ধাপে আগামীকাল ২৮ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

রোববার (২৭ ডিসেম্ববর) দুপুর ২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ নির্বাচনী উপকরণ ভোট কেন্দ্রে নিয়ে যায়।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভোটগ্রহণ করা হবে। পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ২৩৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন।

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রথম ধাপের পৌর নির্বাচন হবে ইভিএম-এ। সেকারণে ইতিমধ্যে আমরা ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ভোটারদের মাঝে ভোটদানের পদ্ধতি হাতে কলমে দেখিয়ে দেয়া হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সৈকত ইসলাম জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুই প্লাটুন বিজিবি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য ভোটের মাঠের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। সবার সহযোগিতায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

error: Content is protected !!

চাটমোহরে পৌরসভা নির্বাচন : কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :