ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে পৌছে নাই  ও.এম.এস এর আটা 

করোনা কালীন কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে চাটমোহরে ওপেন মার্কেটিং সিস্টেমে (ও.এম.এস) রবিবার (২৫ জুলাই)
থেকে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও চাটমোহরে পৌছেনি ও.এম.এস এর আটা। শনিবার সন্ধ্যায় পৌর সদরে চাল ও আটা বিক্রির মাইকিং করা হলেও রবিবার আটা না পেয়ে অনেকেই খালি হাতে বাসায় ফিরেছেন।
জানা গেছে মোট ৪ টি স্থানে চাল ও আটা বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এ চারটি বিক্রয় কেন্দ্রে শুধু চাল বিক্রি হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা এবং  প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা নির্ধারণ হয়েছে। চার জন ডিলার প্রতিদিন ৬ টন চাউল এবং ৪ টন আটা বিক্রি করবেন। যে কেউ নির্ধারিত স্থান থেকে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন।
 সুবিধা ভোগী আব্দুল ওয়াহাব  জানান, অপেক্ষাকৃত কম দামে চাল পেয়ে এ দুঃসময়ে তারা উপকৃত হচ্ছেন। তবে আটা না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ডিলার মোকতার হোসেন  জানান, আমরা খোলা বাজারে চাল বিক্রিতে খুব একটা সারা পাচ্ছি না। আটা এখনো চাটমোহরে না পৌছায় অনেকে আটা কিনতে এসে ফিরে গেছেন।
 ডিলার খন্দকার আল আমীন জানান, আটার চাহিদা বেশি হওয়া সত্ত্বেও রবিবার কাউকে আটা দিতে পারিনি।অনেকেই না পেয়ে চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শরিফুল ইসলাম জানান, খাদ্য গুদামে আটা সংরক্ষণ থাকে না। পাবনার মিল থেকে আটা আনতে হচ্ছে। তারা যথা সময়ে সরবরাহ করতে না পারার কারনে  রবিবার আটা বিক্রি করা সম্ভব হয়নি। সোমবার (২৬ জুলাই) থেকে চালের পাশাপাশি আটা ও বিক্রি করা হবে।
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

চাটমোহরে পৌছে নাই  ও.এম.এস এর আটা 

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধি :