ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে নিখোঁজের দু’দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নিখোঁজের দু’দিন পর পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে সিএনজি অটোরিকশা চালক ইমন হাসান (১৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইমন হাসান চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবারের দাবি, তার সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য ইমনকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল দরাপপুর ব্রিজের পাশে বিলের পানিতে একজনের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হবে বলে জানা গেছে।

ইমন হাসানের বাবা জাকির হোসেন বলেন, গত বুধবার (১৮ আগস্ট) সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত দশটার দিকে হান্ডিয়াল মান্নাননগর থেকে চারজন যাত্রী ভাড়া নিয়ে চাটমোহরের উদ্দশ্যে রওনা হয়। তারপর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশটি আমার ছেলে ইমনের।

এ বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন বলেন, উদ্ধারকৃত লাশ নিখোঁজ সিএনজি অটোরিকশা চালব ইমনের। তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেছেন। দড়ি দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

চাটমোহরে নিখোঁজের দু’দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :