ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে দুই রাতে চার গরু চুরি

-ছবিঃ প্রতীকী।

পাবনার চাটমোহরে দুই রাতে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে গরু মালিকদের মধ্যে গরু চুরি আতংক বিরাজ করছে। জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলাধীন গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল নতুন পাড়ার আব্দুল মমিনের বাড়ির ১ টি ঘরের দড়জায় বাহির থেকে তালা লাগিয়ে এবং তিনটি ঘরে বাহির থেকে শিকল আটকিয়ে দিয়ে চোর চক্র একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়।

অপরদিকে শনিবার ভোর রাতে মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রাম থেকে মুকুল হোসেন টুটুল নামক এক খামারীর দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। টুটুলের একটি গাভী এবং একটি ষাঁড় চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।

মুকুল হোসেন টুটুলের ভাই নূরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরু গোয়ালে বেঁধে রাখা হয়। রাত দুইটার দিকে দেখা যায় গোয়ালে গরু নেই। কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজা খুঁজি করেও গরু দুটির কোন সন্ধান পাওয়া যায়নি। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গরু চুরি রোধ কল্পে চাটমোহরের বিভিন্ন পথে পুলিশ পাহাড়া বসিয়েছি। এতদ সত্তে¡ও গরু চুরির ঘটনা ঘটছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাটমোহরে দুই রাতে চার গরু চুরি

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :