ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে জমি নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন, আহত ৫

-

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনার চাটমোহরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে আনিসুর রহমান আনিস (৫০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিস ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

আনিস পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেন চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

পরিবারের সদস্য ও স্থানীয় সুত্রে জানান, প্রভাকরপাড়া গ্রামের আনিসুর রহমানের সাথে আয়নাল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে আনিসুর রহমান শুক্রবার সকালে সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক ও তার স্বজনরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের লোকজন আনিসুর রহমানকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হন। পরে তাকেসহ অন্যদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একই এলাকার মৃত হামিদ সরকারের ছেলে জাকিরুল সরকার নামের একজনকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের মধ্যে বদরুল ইসলাম, আসলাম হোসেন, নাহিদ হোসেন এবং মুনসুর রহমান নামের চারজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকরা হলেন, আয়নাল হোসেন, জাহিদুল ইসলাম ও সরোয়ার হোসেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শণ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি  প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

চাটমোহরে জমি নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন, আহত ৫

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :