ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা

পাবনার চাটমোহরে ভুয়া পদবী ব্যবহার করে চোখের চিকিৎসার নামে প্রতারনা করায় এক ভুয়া চক্ষু চিকিৎসককে  এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা.তানজিনা খাতুন এই জরিমানা করেন।
জানা গেছে, পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার মা চশমা ঘরের স্বত্বাধিকারী উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের তানজিল হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে  চোখের চিকিৎসক পরিচয় দিয়ে চোখের চিকিৎসা দেওয়া, ওষুধের ব্যবস্থাপত্র দেওয়া ও চশমা বিক্রি করে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান।  এসময়  তানজিল হোসেন তার পদবীর সপক্ষে কোন কাগজপত্র ও চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে পারেননি।  ভ্রাম্যমান আদালতে তাকে এক লাখ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন বলেন,ডাক্তার পরিচয় দিয়ে পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় ও প্রয়োজনীয় কোন কাগজপত্র না থাকায় তাকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় এই জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

চাটমোহরে চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :