ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে গৃহবধূকে মারপিটের অভিযোগ

তুচ্ছ কারণে পাবনার চাটমোহরে হাফিজা বেগম (৫০) নামের এক গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ।

গত রোববার (০৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহত হাফিজা বেগম উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের মো: মিনাজ মোল্লার স্ত্রী।

অভিযোগে জানা গেছে, রোববার সকালে বাড়ি থেকে ফুলতলা এলাকা দিয়ে যাবার সময় কাটেঙ্গা গ্রামের মৃত বক্স সরদারের ছেলে নজরুল ইসলাম পানা হাফিজা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে বেধড়ক মারপিট করে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ গৃহবধূর। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নজরুল ইসলাম পানা পালিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন হাফিজা বেগম বলেন, কাটেঙ্গা ফুলতলা গ্রামের লিপি খাতুন নামের বাড়িতে তিনি কাজ করেন। লিপি খাতুনের পিতা মরহুম আলহাজ¦ আব্দুস সোবাহান মাস্টারকে নিয়ে কটুক্তি করেন নজরুল ইসলাম পানা। সেটার প্রতিবাদ করেছিলেন হাফিজা। এ কারণেই তাকে মারপিট করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম পানা বলেন, তার সাথে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু তাকে কোনো ধরনের মারপিট করা হয়নি। তার অভিযোগ সত্য নয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগীকে আমরা হাসপাতালে পাঠিয়েছি চিকিৎসার জন্য।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

চাটমোহরে গৃহবধূকে মারপিটের অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :