ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাটমোহরে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে মারপিটে যুবক নিহত,আটক-৩

বিরোধ পূর্ণ জমিতে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে  সুজন (৩২) এক যুবক নিহত হয়েছে। নিহত সুজন  উপজেলার ছাইকোলা ইউনিয়নের দীঘলগ্রামের নবীর উদ্দিনের ছেলে।
এ ঘটনায় রবিবার  (৯ মে) নিহতের ভাই এরশাদ আলী চাটমোহর থানায় একটি মামলা  দায়ের  করলে (মামলা নং-৩) পুলিশ মোসলেম উদ্দিন (৬০), সামেনা খাতুন (৪৫) ও রেশমা খাতুন (২৫) কে আটক করেছে।
 জানা গেছে , জমি নিয়ে বেশ কিছু দিন ধরে নবীর উদ্দিনের পরিবারের সাথে তোফাজ্জ্বল গং এর বিরোধ চলে আসছিল। এ বিরোধ পূর্ণ জমির গাছের পাতা কাটাকে কেন্দ্র করে শনিবার উভয় পক্ষের মধ্যে মারা মারি হয়।
এসময় সুজন, নবীর উদ্দিন এবং নবীর উদ্দিনের এক নাতনী আহত হয়। সুজনকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার আরো অবনতি হলে সর্বশেষ ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পোষ্টমর্টেমের জন্য লাশ পাবনা প্রেরণ করা হয়েছে। দুই নারীসহ তিন জনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

চাটমোহরে গাছের পাতা কাটাকে কেন্দ্র করে মারপিটে যুবক নিহত,আটক-৩

আপডেট টাইম : ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :