পাবনার চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি জাতের রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণাদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলাকৃষি অফিসার এ এ মাসুমবিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন সহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,কৃষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান, উফশি জাতের রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫ কেজি করে রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে বলে জানান।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ 



















