ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে আরো ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

পাবনার চাটমোহরে ৪র্থ দফায় আরো ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। এ উপজেলায় মোট ১৯৮ টি পরিবার বাসস্থান পেল। বাকি ৭৮ টি পরিবার খুব তাড়াতাড়ি ঘর পাবে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো চাটমোহর উপজেলাতেও ১১৬ টি পরিবারের ঘরের উদ্বোধন  করবেন।
শনিবার ১৮ মার্চ সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এ তথ্য জানান।
এসময় সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুন, উপজেলা  প্রকৌশলী  সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শমীন এহসান উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় এ উপজেলায় ২৭৬ জন তালিকাভূক্ত ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে ১৯৮ টি পরিবার জমিসহ সেমিপাকা বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে উপহার পেল। অবশিষ্ট ৭৮ টি পরিবার জুনের মধ্যেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ সেমিপাকা বাড়ি উপহার পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা। উপজেলার ৫ টি ইউনিয়নে ৪র্থ দফায় ১১৬ টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে  হরিপুর, ডিবিগ্রম, মূলগ্রাম, মথুরাপুর ও ফৈলজানা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চাটমোহরে আরো ১১৬ টি গৃহহীন ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে

আপডেট টাইম : ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :