পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল পুরান পাড়া গ্রামেসোমবার(১৯এপ্রিল) দুপুরে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, সোমবার আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে আগশোয়াইল পুরান পাড়া গ্রামের মৃত চাঁদ আলী প্রাং এর ছেলে সেকেন্দার আলী প্রাং এর রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত হয়।আগুন ছড়িয়ে পড়লে এ সময় আজমত প্রাং এর ঘরসহ মোট ৩ টি ঘড় ঘরে থাকা আসবাবপত্র, রসুনসহ নগদ অর্থ পুড়ে যায়।
খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা এলাকাবাসীর সহোযোগিতায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ 


















