ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ চাঁপাইনবাবগঞ্জ-২

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

রনি রজব ভোলাহাটঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

​সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।

​মনোনয়নপত্র জমাদানের সময় ড. মিজানুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াইয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা। এছাড়াও নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

​মনোনয়নপত্র দাখিল শেষে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন ড. মিজানুর রহমান। বক্তব্যে তিনি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি কড়া নির্দেশনা প্রদান করেন।

​তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়া জরুরি। আপনারা ভোটারদের বাড়ি বাড়ি যান, তাঁদের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করুন। প্রচারণার সময় কোনো অবস্থাতেই যেন শান্তি-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

​উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এলাকায় ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ বাজারে ফুটপাত দখলের মহোৎসব, নিরাপদ চলাচল এখন স্বপ্ন

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচনঃ চাঁপাইনবাবগঞ্জ-২

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :