দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
১১০
বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও গরু জব্দ করেছে ৫৩ বিজিবি
রনি রজবঃ গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৫টা হতে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৬ বোতল মদ ও ১১টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপি হতে টহল দল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ভারতীয় ৩৭ বোতল মদ ও রঘুনাথপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ এবং মাসুদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু ও বাখেরআলী বিওপি হতে টহল দল'টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে। জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
রনি রজবঃ
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) ভোর ৫টা হতে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৬ বোতল মদ ও ১১টি গরু জব্দ করে। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ ফতেপুর বিওপি হতে টহল দল শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ভারতীয় ৩৭ বোতল মদ ও রঘুনাথপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে ২৯ বোতল মদ এবং মাসুদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু ও বাখেরআলী বিওপি হতে টহল দল’টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ টাকা। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।