ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা ইউনিয়নের কদমতলা গ্রামের সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।

বিজিবি ও পুলিশ জানায়, সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, মরদেহ উদ্ধারের ঘটনাটি সীমান্ত এলাকায় হওয়ায় পুলিশকে সহযোগিতা করেছে বিজিবি। পরে মরদেহটি পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।

এদিকে, গোড়াগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুর রহমান জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত ব্যক্তির হাতে রাখি পরানো রয়েছে। এতে ধারণা করা হচ্ছে যে মরদেহটি ভারতের নাগরিকের হতে পারে। এছাড়া এখন পর্যন্ত কেউ মরদেহটির নাম শনাক্ত করতে পারেনি এবং বাংলাদেশি কেউ দাবিও করেনি।

ওসি গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা নৌ-পুলিশের সহায়তায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মরদেহটি তিন চারদিন আগের। তবে সুরতহাল রিপোর্টে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১ একর খাসজমিতে আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের বৃক্ষরোপণ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :