ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘা চারঘাটের শিক্ষার্থী-জনসাধারনের সুবিধার্থে-

চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবি

আব্দুল হামিদ মিঞাঃ

চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী রুটে চলাচল অব্যাহত রাখার দাবিতে বাঘা উপজেলায় দুটি সংগঠনের পক্ষ থেকে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে, শিক্ষার্থী-জনসাধারনের সুবিধার্থে চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাসটি বানেশ্বর-বাঘা হয়ে ইশ্বরদী রুটে চলাচল অব্যাহত রাখার দাবি করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর গুরুত্বপূর্ণ জনপদকে সংযুক্ত করে বিআরটিসি বাস সার্ভিসটি দীর্ঘদিন ধরে যাত্রীসাধারণকে সুলভ, নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন সেবা দিয়ে আসছে। এই রুটের বাস চলাচল শুরু হলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবীসহ নিম্ন আয়ের যাত্রীরা সুবিধা পাবে।

তাতে আরো উল্লেখ করা হয়, বাঘা চারঘাটের মানুষের প্রাণের দাবি ও দীর্ঘদিনের প্রত্যাশা এবং জনদূর্ভোগ নিরসনের জন্য সরকারি প্রজ্ঞাপনে গত ২৪ নভেম্বর(২৪-১১-২০২৫) রহনপুর (চাপাইনবাবগঞ্জ) থেকে চারঘাট-বাঘা হয়ে কাজিরহাট (শরিয়তপুর) পর্যন্ত বিআরটিসি বাস চলাচল শুরুর বিষয়টি জনস্বার্থে অবগত করা হয়।

এর আলোকে গত ২৬ নভেম্বর’২৫ এই রুটে চলাচল শুরু করে।  এটা ছিল অত্যন্ত আনন্দের। কিন্তু শুরু প্রথম দিনেই বাস শ্রমিকের বাধায় পড়ে বন্ধ হয়ে যায়।  সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই রুটে বিাারটিসি বাসটি চালু রাখার জন্য রাজশাহী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

বৃহসপতিবার(০৪-১২-২০২৫) বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার-এর মাধ্যমে  জেলা প্রশাসক, রাজশাহী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটি এবং পিপলস ফোরাম ফর গুড গভর্ন্যান্স (পিএফজি) বাঘা উপজেলা কমিটি।

উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখার সভাপতি ড.আব্দুস সালাম, পি এফ জি বাঘা উপজেলার এম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাপার বাঘা উপজেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাপার বাঘা পৌর কমিটির সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, আমিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা রানু আক্তারী, পিএফজি সদস্য শাপলা খাতুন, কো অর্ডিনেটর উত্তম কুমার পাল, সহকারী অধ্যাপক নীরেন্দ্রনাথ  সরকার, আব্দুল হামিদ মিয়া, শরিফুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ।

অবগতি ও ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ  করা হয়- রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী, বাঘা উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বাঘা, বিআরটিসি, পাবনা, বেসরকারী বাস মালিক সমিতি, রাজশাহী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর পদত্যাগ

error: Content is protected !!

বাঘা চারঘাটের শিক্ষার্থী-জনসাধারনের সুবিধার্থে-

চাঁপাইনবাবগঞ্জ-শরিয়তপুর রুটের বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবি

আপডেট টাইম : ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :