ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারি বাস চালক ও সহকারিরা বেতন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি যাত্রবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বাস চালকরা জানান, ২৪ থেকে ৩২ ঘণ্টা কাজ করে একজন চালক প্রতিদিন বেতন পায় ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার পায় ৫৭৫ টাকা আর হেলপার পায় ৫৫০ টাকা। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিক পক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা।

চালক ও সহকারীরা আরও জানান, রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন। ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিপহন, শ্যামলী পরিবহন, গ্রামীন ট্রাভেলসের বাস চালকরা এই কর্মসূচি পালন করছে। শুধুমাত্র একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাস চালক ও শ্রমিকরা জানান, গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজাদের বেতন বাড়ানো হয়নি। ১৫ বছর আগেই নির্ধারিত চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ২১ সেপ্টেম্বর বাসস্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ করে বাসস্টাফরা ধর্মঘট পালন করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :