ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভুটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জুনায়েদ ( ২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ শিবগঞ্জ উপজেলা কামালপুর গ্রামের মো. সানাউল্লাহর ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, বুধবার বিকেলে সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশা শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এ সময় ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু জুনায়েদ। এ ঘটনায় অটোতে থাকা আরো ৬ জন যাত্রী আহত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :