ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে ভ্যান চালককে হত্যা, দুইজনের যাবজ্জীবন

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর ভ্যান চালক সিহাব (১৪) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছোটদাদপুর গ্রামের মো. আফজাল হোসেন ওরফে আবজাল মন্ডলের ছেলে মো. আব্দুল হাকিম ওরফে মো. হাকিম আলী ও শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মো. সালেক উদ্দিনের ছেলে মো. সুজন আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পারতীপুর ইউনিয়নের ধলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সিহাব চার্জার ভ্যান নিয়ে ভাড়া ধরার জন্য বাড়ি বের হয়। রাতে সিহাব বাড়ি ফিরে না আসলে ১ সেপ্টেম্বর গোমস্তাপুর থানায় সিহাবের পিতা সাধারণ ডায়রি করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাকিম ও সুজন আলীকে গ্রেপ্তার করে। তারা ৩১ আগস্ট পরিকল্পিতভাবে চার্জারভ্যানটি ভাড়া করে মাধাইপুর হতে যাতাহারায় নিয়ে যায়। ওই দিন রাত ৮টার দিকে শ্বাস রোধ করে সিহাবকে হত্যা করে আখ ক্ষেতে মরদেহ ফেলে রেখে চার্জার ভ্যান নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে পুলিশ সিহাবের মদেহ উদ্ধার করে এবং গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত তফের আলীর ছেলে মো. মোয়াজ্জেম হোসেনকে চার্জারভ্যানটিসহ গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ২ সেপ্টেম্বর সিহাবের বাবা সাদিকুল ইসলাম বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীর পরিদর্শক মো. মিজানুর রহমান তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর আব্দুল হাকিম, সুজন আলী ও মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আব্দুল হাকিম ও সুজন আলীকে দোষি সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মোয়াজ্জেম আলীকে খালাস দেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ভ্যান চালককে হত্যা, দুইজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :