ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে র‍্যাব-৫। অভিযানে বিভিন্ন মূল্যমানের বিপুল পরিমাণ জাল রুপি, ছাপানোর সরঞ্জাম ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন, শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের চৌধুরী পাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।

র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ভারতীয় জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে চলছিল জাল নোট তৈরির কারখানাটি। অভিযানে দুইজনকে আটক ও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল রুপি। পাশাপাশি জব্দ করা হয়েছে প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি ও ল্যাপটপ।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা, জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোট চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানায় অভিযান, আটক ২

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :