ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জ পদ্মা ও মহানন্দার বন্যার পানিতে আপন দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়া ও সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরশিয়া গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো— চরমোহনপুর চকপাড়ার খোকনের ছেলে আরিয়ান (৪) ও তার চাচাতো ভাই কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রহমান (৭) এবং জেলার শিবগঞ্জের চরপাঁকা দশরশিয়া গ্রামে শরিফুল ইসলামের ছেলে সাঈদ (১৩ মাস)।

পুলিশ ও স্থানীয় জানায়, উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে মহানন্দা নদীর পানি বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে। দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশে ডোবায় মাছ ধরতে গিয়ে মোজাহিদুর ও আরিয়ান একটি পড়ে ডুবে যায়। পরে জানতে পেরে পরিবার ও স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা খাতুন বলেন-শিশু ২টিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন- মাছ ধরতে গিয়ে দুই শিশু ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

অন্যদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যার পানিতে ডুবে ১৩ মাস বয়সী সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, সকালে সাঈদ পরিবারের অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই স্থান থেকে সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বন্যার পানিতে ডুবে সাঈদ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :