ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জে পানি নেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার পর এক নারীর ডাকে লোকজন এসে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তিতে এই ঘটনা ঘটে। নিহতের নাসির উদ্দিন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পাশের বাসিন্দা নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকেন। তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে পানি নেওয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :