ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘গ্রীন গার্ডেন পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন

মোঃ সুমন আলীঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল টু আমনুরা রোড সংলগ্ন লক্ষীপুর মোড়ে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র ‘গ্রীন গার্ডেন পার্ক এন্ড রিসোর্ট’। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার সময় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

ফিতা কেটে পার্কটির শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী টি. ইসলাম। উদ্বোধনকালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, তিন পুত্র মিজানুর রহমান,আবু সালেহ মুঃ মাসুদ ,মাহমুদুর রহমান তামিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আসাদুজ্জামান বাবু এবং পরিবারের বড় জামাতা মোঃ মনিমুল হক। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়। পার্ক উদ্বোধনের আগেই স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

স্বত্বাধিকারী টি. ইসলাম জানান, “এই পার্কটিকে প্রাচীন ঐতিহ্যের পাশাপাশি নতুন কিছু চমক দিয়ে সাজানো হবে।এই পার্কটি চাঁপাইনবাবগঞ্জসহ সারা বাংলাদেশের মানুষের কাছে মানানসই একটা পার্ক হবে বলে মনে করি।পার্কটির সাথে আরো নতুন কিছু সংযোজন করা হবে, একটি কমিউনিটি সেন্টার,কনফারেন্স রুম ও টি. ইসলাম প্রাইভেট হসপিটাল যেখানে কম খরচে গরীবদের সুচিকিৎসা দেওয়া হবে”।
পরিশেষে তিনি সবাইকে পার্কটি ঘুরতে আসার জন্য অনুরোধ জানান।

আমনুরার লক্ষীপুর মোড়ে অবস্থিত এই গ্রীন গার্ডেন পার্ক এন্ড রিসোর্টটি এই অঞ্চলের মানুষের বিনোদনের চাহিদাপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা আর সবুজের সমারোহে ঘেরা এই পার্কটি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘গ্রীন গার্ডেন পার্ক এন্ড রিসোর্ট’-এর শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
মোঃ সুমন আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :