ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁদা না পাওয়ায় ছুরিকাঘাতে শ্রমিককে হত্যা করলো বখাটে

পাবনার সুজানগরে চাঁদার টাকা না পাওয়ায় তজু প্রামানিক (৫০) নামের এক শ্রমিক সর্দারকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে।রবিবার (০২ এপ্রিল) সকাল এগারোটার দিকে তাকে ছুরিকাঘাত করার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একইদিন মধ্যরাতে তিনি মারা যান।

নিহত তজু প্রামানিক উপজেলার চরভবানীপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বখাটে তুফান সরদার (২৭) একই উপজেলার চর সুজানগর গ্রামের মৃত মাসুদ সরদারের ছেলে।

থানায় লিখিত অভিযোগে নিহতের স্ত্রী ছামিরা খাতুন বলেন, তার স্বামী তজু প্রামানিক ইটভাটায় কাজ করেন। শ্রমিকদের সরদার তিনি। বখাটে তুফান সরদার বেশকিছুদিন ধরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান তজু প্রামানিক। এতে ক্ষিপ্ত হয়ে হুমকি দেন তুফান।

প্রতিদিনের মতো রবিবার সকাল ১১টার দিকে ইটভাটায় কাজে যাচ্ছিলেন তজু প্রামানিক। সুজানগর বড় বাজার সিটি ভবন মার্কেটের পেছনে পৌঁছানোর পর তজুর কাছে আবারো চাঁদা দাবী করেন বখাটে তুফান। টাকা না দেয়ায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তুফান। এরপর স্থানীয়রা তজুকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখান থেকে নেয়া হয় পাবনা জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান তজু প্রামানিক।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছামিরা খাতুন বাদী হয়ে বখাটে তুফান সরদারসহ অজ্ঞাত ৩-৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান ওসি।

অভিযুক্ত বখাটে তুফান সরদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের বেশকিছু অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

চাঁদা না পাওয়ায় ছুরিকাঘাতে শ্রমিককে হত্যা করলো বখাটে

আপডেট টাইম : ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :