ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে বালিয়াকান্দিতে বিএনপি’র বিক্ষোভ

গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর বাজারে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লালের নেতৃত্বে বহরপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন  শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের বহরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সমাবেশে বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসলাম উদ্দীন মন্ডলের সভাপতিত্বে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘বহরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হারুন-অর-রশীদের নিকট থেকে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় তার ওপর হামলা করে আহত করা হয়েছে। বহরপুর বাজারে স্বাধীনতা পরবর্তীতে এমন প্রকাশ্যে মাদক সেবন করে গণ্যমান্য ব্যক্তিদের ওপর হামলা, চাঁদাদাবি ও চাঁদা আদায়ের ঘটনা ইতপূর্বে ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান কি নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীর কাছ থেকে চাঁদা আদায় করতে। এগুলো করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বিএনপির ছত্রছায়াতে এসে অপকর্ম করে বেড়াচ্ছেন।’

উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুইটি চাঁদাবাজির মামলা হয়েছে। ব্যবসায়ী মো. হারুন অর রশীদের ওপর হামলা ও চাঁদাদাবির ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম ৪/৫জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। অন্য মামলাটি রাজবাড়ী বিজ্ঞ আদালতে দায়ের করেছেন বহরপুর কলেজের শিক্ষক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের অচলাবস্থা ২৮ দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

error: Content is protected !!

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে বালিয়াকান্দিতে বিএনপি’র বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :