ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক জাহিদ মেম্বার

আব্দুল হামিদ মিঞা:

বিশিষ্ট সমাজসেবক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সাবেক ইউপি সদস্য আলহাজ মো. জাহিদুল ইসলাম (জাহিদ মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হৃদরোগজনিত কারণে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম জাহিদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মরহুম আব্দুস সোবহান প্রামানিকের চতুর্থ পুত্র। তিনি গড়গড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে মেহেদী হাসান রাজু জানান, শনিবার রাত ৯টা ১৫ মিনিটে জানাজার নামাজ শেষে দুড়দুড়িয়া-সরেরহাট যৌথ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ৫ বছরের শিশুর মৃত্যু, থানায় সমঝোতা নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক জাহিদ মেম্বার

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :