ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর উচ্চবিদ্যালয় মাঠে আঃ গফুর মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং একটি করে মুরগি। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঃ গফুর মুন্সী ফাউন্ডেশনের পরিচালক এবং মরহুম আঃ গফুর মুন্সীর দুই সন্তান আশরাফুল ইসলাম ও শাহাদাত হোসেন। তারা নিজ হাতে অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য ও কষ্ট অনেকটাই লাঘব হবে।

আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও আঃ গফুর মুন্সী ফাউন্ডেশন জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

চরভদ্রাসনে ২০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :