ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে শিয়ালের কামড়ে নারী আহত, এলাকায় আতঙ্ক

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিয়ালের কামড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারী বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ওই নারীর নাম আকলিমা (৪০)। তিনি জানান, বাড়ি থেকে কিছুটা দূরে ক্ষেত থেকে পিয়াজ তুলতে গেলে হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তার মুখে কামড় দেয়। এতে তার নাক, মুখ ও চোখের ওপর বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। আকস্মিক হামলায় তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত অবস্থায় একজন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত দুই সপ্তাহ আগে একই চরাঞ্চলে শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছিলেন। তাদের প্রত্যেককেই বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে র‌্যাবিস ভ্যাকসিন থাকলেও এন্টিভেনমের সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। চরাঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় এসব জরুরি ওষুধ পর্যাপ্ত থাকা অত্যন্ত প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

চরভদ্রাসনে শিয়ালের কামড়ে নারী আহত, এলাকায় আতঙ্ক

আপডেট টাইম : ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :