ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে অভিযান, ৪ ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মেয়াদোত্তীর্ণ, অনুমোদনহীন এবং স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা সদর এলাকার বিভিন্ন ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন।

অভিযানে সহযোগিতা করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান এবং চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক হাসান সহ পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে দেখাযায় বেশ কিছু দোকানে সরকারি অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং বিভিন্ন কোম্পানির স্যাম্পল ওষুধ বিক্রি করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয়। এসব অনিয়মের কারণে চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত ফার্মেসিগুলো হলোঃ আধুনিক ফার্মা ২০,০০০ টাকা; জাহিদ ফার্মেসি ১০,০০০ টাকা; বিশ্বাস মেডিকেল হল ৫,০০০ টাকা; মক্কা-মদিনা ফার্মেসি ২,০০০ টাকা।

ইউএনও মনিরা খাতুন জানান, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অভিযান নিয়মিতভাবে চলবে। তাৎক্ষণিকভাবে জরিমানা বাবদ আদায় করা সব টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মরিয়া কূটনীতি, ফের ত্রিমুখী শান্তি আলোচনায় পুতিনের সম্মতি

error: Content is protected !!

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে অভিযান, ৪ ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :