ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, লাখ টাকার জাল ধ্বংস

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এ মোবাইল কোর্টের অভিযানে নদী থেকে ৩টি আড়াআড়ি বাঁধ, ১টি ভেসাল ও ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব অবৈধ সরঞ্জাম জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শিকদার বাড়ী ব্রিজ, মৌলভিরচর ব্রিজ ও লোহেরটেক ব্রিজ সংলগ্ন ভুবনেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী আড়াআড়ি বাঁধ ও নিষিদ্ধ জাল পেতে নির্বিচারে মাছ ধরছিল। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

এ মোবাইল কোর্ট ও অভিযানের নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, থানা পুলিশের এসআই রিপন-এর নেতৃত্বে একটি চৌকশ টিম, উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী এবং আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ জানান, দেশীয় মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও অবৈধ বাঁধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, লাখ টাকার জাল ধ্বংস

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি :