ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কনফারেন্স রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকছুদুর রহমান এবং উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান খান।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ইব্রাহিম খলিল, প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সামসুদ্দীন আহাম্মেদ, বিষ্ণু কুমার চক্রবর্তী, মো. লুৎফর রহমান, শিরিন সুলতানা, আব্দুল কাউয়ুম, বেলায়েত হোসেন এবং সাংবাদিক লিয়াকত আলী লাভলু প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মূল্যায়নই শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে পারে। তারা শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক কলা-কৌশল প্রয়োগ এবং শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়ার বাস্তবায়নের দাবি জানান।

সভায় ইউএনও মনিরা খাতুন বলেন, “শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সবাই মিলে যদি শিক্ষার্থীদের সুশিক্ষিত করে তুলতে সচেষ্ট হই, তবেই গড়ে উঠবে একটি শিক্ষিত ও নৈতিক সমাজ।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

error: Content is protected !!

চরভদ্রাসনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :