ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের পূর্বে উপজেলার মধ্য বিএস ডাঙ্গী স্বাধীনতা ভাস্কর্য চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড স্বাধীনতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে সাংবাদিকবৃন্দ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণী-পেশার মানুষ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সকাল ৯টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান প্রমুখ।

একই দিন মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় মহান বিজয় দিবসের আয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

চরভদ্রাসনে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :