ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে নবাগত ইউএনওর সঙ্গে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মতবিনিময় সভা

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ-এর সঙ্গে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন ফখরুজ্জামান মাস্টার, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ মোল্লা ও সুকুমার শীল।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর (কাজল), আবুল কালাম, লিয়াকত আলী (লাবলু), আসলাম বেপারী, আব্দুল সালাম মোল্লা এবং মোস্তফা মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন এম. এম. সাইফুর রহমান (উজ্জ্বল), সাজ্জাদ হোসেন (সাজু), আহমেদ আল ইভান ও মো. রুবেল ফকির।

আলোচনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনার শৃঙ্খলা, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড স্থাপন, নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত অফিসে উপস্থিতি এবং উন্নয়ন প্রকল্পের তথ্য সরকারি ওয়েবসাইটে প্রকাশসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় নবাগত ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জানা গেছে, একই দিন সকাল ১০টায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং সকাল ১১টায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

চরভদ্রাসনে নবাগত ইউএনওর সঙ্গে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :