ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া ভ্যান ও রিকশাচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ১৫০ জন ভ্যান-রিকশাচালকের হাতে এক বস্তা করে ত্রাণ প্যাকেজ তুলে দেওয়া হয়।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এবং উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মনজুর সামাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বর্ষণের ফলে উপজেলার রিকশা ও ভ্যানচালকরা কাজকর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।

প্রতিটি পরিবারের জন্য একটি করে ত্রাণ প্যাকেজ প্রদান করা হয়, যেখানে ছিল আট ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেজে ছিল—চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ১০০ গ্রাম ও ধনিয়া গুঁড়া ১০০ গ্রাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী

error: Content is protected !!

চরভদ্রাসনে টানা বৃষ্টিতে কর্মহীন ভ্যান-রিকশাচালকদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :