ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের পুরস্কার

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য সড়ক র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমেশ দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী ও মৎস্যচাষি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে সরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, সফল চাষিদের পুরস্কার

আপডেট টাইম : ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :