আপডেট টাইম :
০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
৯৬
বার পঠিত
চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
আসলাম বেপারীঃ জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক লিয়াকত আলী, শিক্ষার্থী জান্নাতুল ফাতেহা, জান্নাতুল ইসলাম প্রমুখ। “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমাজে তাদের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
আসলাম বেপারীঃ
জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক লিয়াকত আলী, শিক্ষার্থী জান্নাতুল ফাতেহা, জান্নাতুল ইসলাম প্রমুখ।
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমাজে তাদের অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।