ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে কৃষক ইউসুফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসনে নির্যাতনের পর বিষ খাইয়ে কৃষক ইউসুফ আলী শেখকে (৫৫) হত্যার অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ গাবতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তি এবং নারী-পুরুষসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘প্রশাসন চুপ কেন, জবাব চাই’ ও ‘ইউসুফের খুনিদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও মামলার অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা।

চরহাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কবিরুল আলম, মোস্তফা কোবির ও জাহাঙ্গীর আলমসহ অন্য বক্তারা বলেন, “এ এলাকায় আগে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেনি। একজন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে ইউসুফ কয়েকজনের নাম বলে গেছেন। আমরা চাই, বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

মামলা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সন্ধ্যায় ইউসুফ আলী শেখকে ডেকে দুর্গম চরাঞ্চলে নিয়ে নির্যাতনের পর বিষ খাওয়ানোর অভিযোগ ওঠে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোরে তার মৃত্যু হয়। ইউসুফ গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ শামীম হোসেন (২৫), ইয়াছমিন আক্তার (৩৪), আক্কাস মোল্যা (৬০) ও জুলহাস মোল্যাকে (৩৫) গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এনামুল হক বলেন, “বাকি আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

চরভদ্রাসনে কৃষক ইউসুফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :