ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে কিশোর আলো যুব সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা কিশোর আলো যুব সংগঠনের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) এক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মূল্যবান ওয়াজ পেশ করেন কুষ্টিয়া থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা আরিফ বিল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান আমিনী ও মাওলানা হোসাইন আহমেদ। তাঁদের বক্তব্যে ইসলামী আদর্শ, নৈতিকতা এবং যুব সমাজকে দ্বীনের পথে পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রবাস থেকে অনলাইনে যুক্ত ছিলেন জনাব আলমগীর কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মস্তফা কবির। অতিথিরা তাঁদের বক্তব্যে কিশোর আলো যুব সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের উপস্থাপনা ও ইসলামী আবৃত্তি পরিবেশন করেন ফয়েজ আল মাহমুদ, যা উপস্থিত শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলে।

ওয়াজ মাহফিল শেষে বাদ আসর পর্যন্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কোরআন তিলাওয়াত, নাত ও ইসলামী পরিবেশনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা, উপদেষ্টা ও সংগঠনের সভাপতির উপস্থিতিতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে রাইস কুকার, ইলেকট্রিক কেটলি সহ বিভিন্ন মূল্যবান পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

চরভদ্রাসনে কিশোর আলো যুব সংগঠনের উদ্যোগে ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :