ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে কলেজ কেন্দ্র ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে এইচএসসি পরীক্ষার কেন্দ্র অবিলম্বে ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১১টায় বৃষ্টির মধ্যে প্রায় ৫০ জন শিক্ষার্থী চরভদ্রাসন বাজার ব্রিজের সামনে চারপাশ থেকে রাস্তা বেরিগেট দিয়ে প্রায় অর্ধ ঘণ্টা এই কর্মসূচিতে অংশ নেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্য উপজেলায় গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হবে। সড়কপথে যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। কলেজের এক-তৃতীয়াংশ শিক্ষার্থী নারী হওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে অভিভাবকেরা দুশ্চিন্তায় আছেন। শালেপুর চরসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের নৌকায় টলার ভরসায় নদী পাড়ি দিতে হয়। কলেজে ঠিক সময়ে উপস্থিত হওয়াই যেখানে কঠিন, সেখানে দূরে কেন্দ্র হলে সময়মতো পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।

শিক্ষার্থীদের দাবি, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললেও তিনি কোনো আশ্বাস দেননি। তাই নিজেদের দাবি আদায়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন। দাবি না মানা হলে আগামী মঙ্গলবার থেকে শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস বলেন, শিক্ষার্থীরা অন্যত্র পরীক্ষাকেন্দ্র হলে বাস্তব সমস্যার মুখোমুখি হবে। আন্দোলনের মাধ্যমে তারা সেই বিষয়গুলো তুলে ধরেছে। তাঁর ধারণা, পরীক্ষার কেন্দ্র সদরপুরে সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, পরীক্ষাকেন্দ্র নির্ধারণের ক্ষমতা স্থানীয় প্রশাসনের হাতে নেই। এখানে একটি মাত্র কলেজ থাকায় সরকারি সিদ্ধান্তে কেন্দ্র অন্যত্র যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনও কোথায় নেওয়া হবে তা চূড়ান্ত নয়। বিষয়টি শিক্ষা বোর্ডের সিদ্ধান্তসাপেক্ষ। শিক্ষার্থীদের সমস্যার কথা স্বীকার করে তিনি জানান, এ বিষয়ে বোর্ডে চিঠি পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

চরভদ্রাসনে কলেজ কেন্দ্র ফিরিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :