আসলাম বেপারীঃ ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী ঘেঁষা চরাঞ্চলে গত এক সপ্তাহে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় প্রায় ৭০০ একর ফসলি জমি প্লাবিত হয়ে পড়েছে। এতে বাদাম ও তিলসহ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। - উপজেলার চরঝাউকান্দা, চরহরিরামপুর, গাজীরটেক ও সদর ইউনিয়নের চরাঞ্চল ঘুরে দেখা গেছে, পাকা ও আধাপাকা ফসল পানির নিচে তলিয়ে গেছে। চরঝাউকান্দার দিয়ারা গোপালপুর ও চরকল্যাণপুর মৌজায় ৫০০ একরের বেশি জমির বাদাম ও তিল নষ্ট হয়ে গেছে। একই অবস্থা গাজীরটেক ও সদর ইউনিয়নের আরও ২০০ একর জমিতে। - ক্ষতিগ্রস্ত কৃষক আবেদ আলী জানান, "প্রায় ১৮ বিঘা জমিতে আবাদ করেছিলাম। এখন সব পানির নিচে। পরিবার-পরিজন মিলে কিছু বাদাম তুলছি, কিন্তু এগুলোর বাজারে তেমন দাম নেই।" - চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, "পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে ২ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।চরের কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়ানোর জন্য সকলকে আহবান জানান"। - উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী ঘেঁষা চরাঞ্চলে গত এক সপ্তাহে হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় প্রায় ৭০০ একর ফসলি জমি প্লাবিত হয়ে পড়েছে। এতে বাদাম ও তিলসহ গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
–
উপজেলার চরঝাউকান্দা, চরহরিরামপুর, গাজীরটেক ও সদর ইউনিয়নের চরাঞ্চল ঘুরে দেখা গেছে, পাকা ও আধাপাকা ফসল পানির নিচে তলিয়ে গেছে। চরঝাউকান্দার দিয়ারা গোপালপুর ও চরকল্যাণপুর মৌজায় ৫০০ একরের বেশি জমির বাদাম ও তিল নষ্ট হয়ে গেছে। একই অবস্থা গাজীরটেক ও সদর ইউনিয়নের আরও ২০০ একর জমিতে।
–
ক্ষতিগ্রস্ত কৃষক আবেদ আলী জানান, “প্রায় ১৮ বিঘা জমিতে আবাদ করেছিলাম। এখন সব পানির নিচে। পরিবার-পরিজন মিলে কিছু বাদাম তুলছি, কিন্তু এগুলোর বাজারে তেমন দাম নেই।”
–
চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা বলেন, “পদ্মায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে ২ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।চরের কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়ানোর জন্য সকলকে আহবান জানান”।
–
উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।