ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় নাঃ -মোমিন মেহেদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না। আর তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে চব্বিশের অপরাধীদের তালিকা প্রকাশ এবং একাত্তরের অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি তাদের রাজনীতি নিষিদ্ধ করা না হলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

রাকিব-হুদা-আউয়ালের পথ ধরে মেরুদণ্ডহীন নাসির কমিশন নতুনধারাকে নিবন্ধন থেকে বঞ্চিত করার প্রতিবাদে ৭ নভেম্বর বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে ১০৪ উপজেলা, ২৪ জেলা, কেন্দ্রীয় কমিটি, মুদ্রিত গঠনতন্ত্র, বাড়ি ভাড়ার চুক্তিপত্র, প্রতি শাখার ২০০ করে ভোটারের স্বাক্ষরসহ সকল শর্ত মেনে মোট ৭৩৪৩ পৃষ্ঠার আবেদন জমা দেয়ার পরও নিবন্ধন না দেয়ার একমাত্র কারণ, নতুনধারা বাংলাদেশ এনডিবিকে অতিতের সরকারের মত এই সরকারও সহ্য করতে পারে না।

এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জাতীয় শিক্ষাধারার যুগ্ম আহবায়ক কাজী নওরিন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৩ বছর ধরে রক্তচক্ষুকে উপক্ষো করে রাজপথে থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-ধর্ষণ-খুন-গুমের বিরুদ্ধে কথা বলেছে।

আন্দোলন করেছে ছাত্র-যুব-জনতার দাবি বাস্তবায়নের দাবিতে সোচ্চার নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ এবং ২০২২ সালে আবেদন করেও নিবন্ধন থেকে বঞ্চিত হওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ বৈষম্য বিরোধী সরকার খ্যাত ইউনূস সরকারের নির্বাচন কমিশন নতুনধারাকে বঞ্চিত করে চাল-চুলোহীন নাবালক, এমএলএ কোম্পানী ও বেশবদলানো কিছু ফ্যাসিস্ট-এর রাজনৈতিক প্লাটফর্মকে কিংস পার্টি হিসেবে নিবন্ধন দিয়ে প্রমাণ করেছে এই সরকার বৈষম্য দূর করতে নয়; বৈষম্য তৈরি করতে কাজ করছে।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ সালে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিলো। সর্বশেষ ২০২৫ সালে সকল শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় নাঃ -মোমিন মেহেদী

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
ডেস্ক রিপোর্ট :