ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্রগ্রামে প্রেমের ফাদে ফেলে প্রতারনা, গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপে পরিচয়। ধীরে ধীরে কথা, তারপর ঘনিষ্ঠতা। একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বছর উনিশের শাফায়েত উল্লাহ আকাশ নামের এক তরুণ। সম্পর্কের আড়ালে চলছিল ফাঁদ পেতে ব্ল্যাকমেইল। সেই ফাঁদেই আত্মসমর্পন করতে বাধ্য হয় কিশোরী। একসময় ঘরের সোনার গয়না, আবার কখনও নগদ টাকা—সবই তুলে দেয় ‘প্রেমিকের’ হাতে।

.

ঘটনাটি চট্টগ্রামের কোতোয়ালী থানার। পুলিশ জানায়, কলেজছাত্রী নাফিসা বিনতে আলমের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরিচয় হয় শাফায়েতের। ধীরে ধীরে তারা পরস্পরের ব্যক্তিগত ছবি আদানপ্রদান করে। কিন্তু কিছুদিন পরই শুরু হয় ব্ল্যাকমেইল। ছবি এডিট করে অশ্লীল করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করে শাফায়েত। প্রথমে দাবি করে দুই লক্ষ টাকা। মেয়ে জানায়, সেই টাকা দিতে পারবে না। তখন শুরু হয় আরও ভয়াবহ শর্ত বাসা থেকে মায়ের সোনার গয়না এনে দাও।

.

ভয়ে-সন্ত্রস্ত হয়ে পড়ে নাফিসা। পরিবারের মানসম্মানের কথা ভেবে আত্মসমর্পণ করে সে। ৫ মার্চ দুপুরে সাবেরিয়া দিদার মার্কেটের কাছে সাফা আর্কেট কমিউনিটি সেন্টারের সামনে শাফায়েতকে মায়ের একটি জোড়া স্বর্ণের চুড়ি (ওজন ২ ভরি) দেয়। এরপর শুরু হয় ধাপে ধাপে আরও সোনা তুলে দেওয়া। চুড়ি, চেইন, আংটি, নেকলেস ও দুল মিলিয়ে মোট ২১ ভরি সোনা তুলে দেওয়া হয় ‘প্রেমিকের’ হাতে। যার বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ ৫০ হাজার টাকা। শুধু তাই নয়, ১৫ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে তুলে দেওয়া হয় আরও ১ লক্ষ ৬০ হাজার টাকা।

.

অবশেষে ভেঙে পড়ে নাফিসা। পুলিশকে জানায় সমস্ত ঘটনা। তদন্তে নামে কোতোয়ালী থানা। অভিযান চালিয়ে ১৬ ভরি সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয় অভিযুক্ত শাফায়েতের কাছ থেকে। গ্রেফতার করা হয় তাকে।

.

পুলিশ জানিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরেই অনলাইন মাধ্যমে মেয়েদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে টাকা ও মূল্যবান জিনিস হাতিয়ে নিচ্ছিল। তার বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ আনা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

চট্রগ্রামে প্রেমের ফাদে ফেলে প্রতারনা, গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি :