ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্রগ্রামের মহানগরে জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলায় বৃহত্তর কুমিল্লার মোহাম্মদ রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন একই জেলার বাঘা শরীফ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে বলীখেলার ১১৫ তম আসরে ফাইনালে মুখোমুখি হন দুইজন।

১১ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর শরীফের কাছে হার মানেন রাশেদ। বাঘা শরীফের বাড়ি কুমিল্লার হোমনা থানার মহিপুর গ্রামে। বাঘা শরীফ ও রাশেদ দুজনই চারবারের (২০১৬, ২০১৭, ২০১৯ ও ২০২৩) চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলীর শিষ্য। দুই শিষ্যকে সুযোগ করে দিতে এবারের আসরে অংশ নেননি শাহজালাল বলী।

এর আগে উদ্বোধনের পর বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। এতে শ’খানেক বলী অংশ নেন। খেলায় তৃতীয় স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।

উল্লেখ্য যে, ১৯০৯ সালে চট্রগ্রামের নগরের স্থানীয় বদর পাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় ‘জব্বারের বলীখেলা’।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

চট্রগ্রামের মহানগরে জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

আপডেট টাইম : ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :