চট্টগ্রামের পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টায় এই ঘটনা ঘটে। বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে হবু স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয় ওই তরুণীর। ঝগড়ার এক পর্যায়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। পরিবার সুত্রে জানাযায় গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেওয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও ওই তরুনীর পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে রিমার সাথে তার হবু স্বামীর ঝগড়া হয়। এরপর সে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। আরও পড়ুনঃ অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর ৫০ হাজার টাকা জরিমানা জানা গেছে, রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ আল আরাফা ব্যাংকের জুনিয়র ক্যাশ অফিসার বলে জানা গেছে। মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের ছেলে।
চট্টগ্রামের পটিয়ায় মেহেদী অনুষ্ঠানের আগে গলায় ফাঁস দিয়ে রীমা আক্তার (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২টায় এই ঘটনা ঘটে।
বিয়ের যৌতুক হিসেবে ফার্নিচার দেরিতে দেওয়াকে কেন্দ্র করে হবু স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয় ওই তরুণীর। ঝগড়ার এক পর্যায়ে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।
পরিবার সুত্রে জানাযায় গত পরশু বরযাত্রী বাবদ নগদ ২ লাখ টাকা বরপক্ষকে দেওয়া হয়েছে। এরপর ফার্নিচার চাইলে তাতেও ওই তরুনীর পরিবার রাজি হয়। কিন্তু মেহেদী অনুষ্ঠানের দিন ফানির্চার না দিলে তার স্বামী বিয়েতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে মোবাইলে রিমার সাথে তার হবু স্বামীর ঝগড়া হয়। এরপর সে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।