ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণাঃ ২৭ এপ্রিল নির্বাচন

সংসদ সদস্য মোছলেম উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামের ৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ২২ ফেব্রুয়ারি সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম ৮ আসনের উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানান এ নির্বাচন কমিশন সচিব ।

তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৭ মার্চ। যাচাই-বাছাই ২৯ মার্চ করা হবে। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত।

প্রতীক বরাদ্দ দেয়া হবে ৬ এপ্রিল । আর এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হবে। তবে এ আসনে কোনো কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে না বলেও জানান তিনি। গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মোছলেম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

চট্টগ্রাম- ৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণাঃ ২৭ এপ্রিল নির্বাচন

আপডেট টাইম : ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :