ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল করিম মেয়র নির্বাচিত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ৫৩৫ বার পঠিত

ভোট দিয়ে ‘বিজয়‘ চিহ্ন দেখাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

৭৩৫ কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এম রেজাউল করিম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। তিন লাখের বেশি ভোটে জয় পেয়েছেন রেজাউল করিম।দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।

সহিংসতা, হত্যা ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়।

বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হচ্ছে। পরে সেই ফলাফল চলে যাচ্ছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম থেকে ভোটের ফল ঘোষণা করেন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছির উদ্দীন জয়ী হয়েছিলেন। আ জ ম নাছির পেয়েছিলেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম পেয়েছিলেন ৩ লাখ ৪৮ হাজার ৩৭ ভোট। ফলে এক লাখের বেশি ভোটে জয়ী হয়েছিলেন নাছির উদ্দীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় ১৫০ টাকা পাওনা নিয়ে বিরোধ: মাথায় কাঠের চলাাঘাতে আহত ১, কুষ্টিয়ায় চিকিৎসাধীন

error: Content is protected !!

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের রেজাউল করিম মেয়র নির্বাচিত

আপডেট টাইম : ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
ডেস্ক রিপোর্টঃ :