ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পুলিশের অভিযানে গ্রেফতার ১ জন

চট্টগ্রামের পটিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা

প্রদীপ্ত চক্রবর্তী:

পটিয়া থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রীর নামসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের পরিচয় ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রিয়াদ বিন সেলিমকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিয়াদ বিন সেলিম পটিয়া পৌর এলাকার পাইক পাড়ার মৃত মো: সেলিম উদ্দিনের পুত্র।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গতকাল রাত আনুমানিক ৩টায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে পাইক পাড়া থেকে আটক করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে নিম্নলিখিত জিনিসপত্র জব্দ করা হয়েছে:

ছবি সংবলিত ভুয়া আইডি কার্ড (“CSF Chairperson’s Security Force, ID No-013, Riyad Selim”)
হ্যান্ড মেটাল ডিটেক্টর (TIAN XUN METAL DETECTORS)
চার্জারসহ ওয়াকিটকি হ্যান্ডসেট (BAOFENG, BF-888S)
কালো হাতল বিশিষ্ট সিগন্যাল লাইট
ছবি সংবলিত মনিটরিং সেল কার্ড
ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন (MICRONEX, MX-31)
আইটেল বাটন মোবাইল

পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদ বিন সেলিম তার ফেসবুক আইডি “Lion Riyadh Selim” এ বিভিন্ন সময় সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে লোকজনকে বিভ্রান্তি ও প্রতারণা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ছবি এআই জেনারেটেড। এছাড়াও তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্য চালাতেন।

রিয়াদ বিন সেলিম কামরুল হাসানের স্ত্রীসহ অন্যান্যদের কাছ থেকে সরকারের বিভিন্ন পদে চাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে ১৫,৩০০ টাকা এবং পরে ২,০০,০০০ টাকা হাতিয়ে নেন। পটিয়া থানার মামলা নং-০৬, তারিখ: ০৫/০৪/২০২৬ খ্রি., ধারা ৪১৭/৪১৯/৪২০/৪০৬/৫০৬/৩৪ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

পিসিপিআর বিশ্লেষণে দেখা গেছে, রিয়াদ বিন সেলিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ধর্ষণ ও মাদকের একাধিক মামলা রয়েছে। ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণে জানা যায়, তিনি বিভিন্ন সময় ট্যাক্স ইন্সপেক্টর, কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ পদে চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়েছেন। এছাড়া ভুয়া পার্সেল ডেলিভারীর তথ্য ব্যবহার করে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করতেন।

পুলিশ বলেছে, প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তিনি প্রতারণা করে অর্থ উপার্জনকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ভুক্তভোগীদের আইনি প্রতিকার প্রদানের জন্য বিস্তারিত তদন্ত চলমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

পুলিশের অভিযানে গ্রেফতার ১ জন

চট্টগ্রামের পটিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :